বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার খিলক্ষেতে নূরাইন ইসলাম রাহার ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া টঙ্গীতে শিক্ষকের মুক্তি ও মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন: ৭২ ঘণ্টার আলটিমেটাম টঙ্গীতে সড়ক দূর্ঘটনা; দাবী পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির লাশ উদ্ধার মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট এমইপি গ্রুপের সৌজন্যে উত্তরায় ‘সহযোগী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী”

টঙ্গীতে সড়ক দূর্ঘটনা; দাবী পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির আহত হওয়ার ঘটনায় বেলা দেড়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই ঘটনায় টানা চার ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিকেলে সাড়ে পাঁচটার দিকে অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সড়ে যায় তারা।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদের (টাকসু) সাধারণ সম্পাদক মর্তুজা হাসান ফোয়াদের মাধ্যমে মুঠোফোনে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তারা আগামী রবিবারের মধ্যে গতি রোধক (স্পিড ব্রেকার) নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়ন ও ওভারব্রিজ নির্মাণকাজ শুরু করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা রবিবার কাজ শুরু না করলে
পুনরায় আন্দোলনে নামার হুশিয়ারী দেন।

শিক্ষার্থীদের দাবী, প্রশাসনের উদাসিনতার কারণে কিছু দিন আগে ইয়াসিন নামে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রান হারান। একই ভাবে আজও এক শিক্ষার্থী গুরুতর আহত হন। রবিবারের মধ্যে সব দাবী পুরন না করলে সোমবার থেকে যেকোনো সময় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

পুলিশ জানায়, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সড়ে গেছেন।
দীর্ঘ সময় অবরোধ থাকায় এবং সপ্তাহের শেষ দিন অতিরিক্ত গাড়ির চাপ থাকা কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102