মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

টঙ্গীতে সড়ক দূর্ঘটনা; দাবী পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির আহত হওয়ার ঘটনায় বেলা দেড়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই ঘটনায় টানা চার ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিকেলে সাড়ে পাঁচটার দিকে অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সড়ে যায় তারা।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদের (টাকসু) সাধারণ সম্পাদক মর্তুজা হাসান ফোয়াদের মাধ্যমে মুঠোফোনে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তারা আগামী রবিবারের মধ্যে গতি রোধক (স্পিড ব্রেকার) নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়ন ও ওভারব্রিজ নির্মাণকাজ শুরু করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা রবিবার কাজ শুরু না করলে
পুনরায় আন্দোলনে নামার হুশিয়ারী দেন।

শিক্ষার্থীদের দাবী, প্রশাসনের উদাসিনতার কারণে কিছু দিন আগে ইয়াসিন নামে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রান হারান। একই ভাবে আজও এক শিক্ষার্থী গুরুতর আহত হন। রবিবারের মধ্যে সব দাবী পুরন না করলে সোমবার থেকে যেকোনো সময় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

পুলিশ জানায়, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সড়ে গেছেন।
দীর্ঘ সময় অবরোধ থাকায় এবং সপ্তাহের শেষ দিন অতিরিক্ত গাড়ির চাপ থাকা কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102