বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পীকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার খিলক্ষেতে নূরাইন ইসলাম রাহার ইন্তেকাল, এলাকাজুড়ে শোকের ছায়া টঙ্গীতে শিক্ষকের মুক্তি ও মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন: ৭২ ঘণ্টার আলটিমেটাম টঙ্গীতে সড়ক দূর্ঘটনা; দাবী পূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির লাশ উদ্ধার মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট এমইপি গ্রুপের সৌজন্যে উত্তরায় ‘সহযোগী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব এ. কে. এম. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

২৮ অক্টোবর, ২০২৬ (বুধবার)

কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল-এর পিতা আলহাজ্ব এ.কে.এম. জিল্লুর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। সংক্ষিপ্ত আলোচনায় তিনি পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের উপর গুরুত্বারোপ করেন এবং মরহুমের আত্মার শান্তি ও জান্নাতবাসের জন্য বিশেষ দোয়া করেন।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাকির হোসেন, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব ফরিদুল হাসান টুটুল এবং কলেজের শিক্ষক প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এফ. এম. নাজমুস সাদাত। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব মোঃ আব্দুর রশীদ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102