মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
একদিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত ‘বিভেদ, উসকানি ও হানাহানির রাজনীতিতে ফিরবে না বাংলাদেশ’ — স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী টঙ্গী বাজার মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ, শারদীয় শুভেচ্ছা বিনিময় শীতের আগেই স্কিনকেয়ারে প্রস্তুতি, বাড়ছে লোশনের চাহিদা চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী টঙ্গী বাজার মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ, শারদীয় শুভেচ্ছা বিনিময় বিজয়া দশমী ঘিরে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে: হালিম খান শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

একদিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। গত ২৪ ঘণ্টায় হুতির অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১৬৪টি হামলা চালানো হয়েছে এবং এতে সশস্ত্র গোষ্ঠীটির আনুমানিক ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিকযোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিমান ও গোলন্দাজ বাহিনীর ব্যাপক সহায়তায় তাইজে শহরে হুতিকে পিছু হটতে বাধ্য করেছে সরকারি সেনারা।

সামরিক বাহিনীর দাবি, অভিযানে হুতির ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গোষ্ঠীটির সেনা সমাবেশ, রসদ ও অতিরিক্ত সেনা পাঠানোর পথ, প্রতিরক্ষাব্যবস্থা এবং সরবরাহ রুট লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।

আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, স্থলভিত্তিক গোলন্দাজ বাহিনী, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। এতে হুতির গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশেও গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষ্য, এসব অভিযানের মাধ্যমে হুতির চলাচল সীমিত করা হয়েছে, যাতে তারা পুনরায় সংগঠিত হতে কিংবা অতিরিক্ত সেনা মোতায়েন করতে না পারে।

পশ্চিম উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও হুতির অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। আল-নুজাইলি বলেন, সেখানে হুতিদের সেনা সমাবেশের এলাকা ও গোলাবর্ষণের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরো দাবি করেন, সর্বশেষ অভিযানে হুতিদের ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে মাঠপর্যায়ের কমান্ডাররাও রয়েছেন। বেসামরিক মানুষের নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আল-নুজাইলি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102