শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি ক্যাকটাস প্রকৃতির অপরুপ সৌন্দর্য ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

উত্তরা নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরকে সবুজ ও সুন্দর পরিবেশে রূপান্তরিত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উত্তরা সেক্টর ১৫ ওয়েলফেয়ার সোসাইটি (ব্লক এ, বি ও ডি-এর আংশিক)। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ৩০০টি গাছের চারা রোপণ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সেক্টরের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা সেক্টর ১৫ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত); সাধারণ সম্পাদক এ কে এম সাইফুর রহমান ফরহাদ এবং জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. জহুরুল ইসলাম রোজেনসহ সোসাইটির অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, উত্তরা ১৫ নম্বর সেক্টরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে তারা এ উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণে ভূমিকা রাখাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলজ গাছ থেকে ফল পাওয়া যায়, বনজ গাছ পরিবেশের সৌন্দর্য ও সবুজায়নে ভূমিকা রাখে এবং ঔষধি গাছ বিভিন্ন উপকারে আসে।

সেক্টরের পরিবেশ আরও মনোরম ও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন তারা ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102