এক অসহায় অসুস্থ বৃদ্ধা মহিলার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল আলী। এ সময় তিনি বৃদ্ধার চিকিৎসার খরচ মেটাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
বৃদ্ধার ছেলের ভাষ্য অনুযায়ী, হাসপাতালের চিকিৎসার বিল পরিশোধ করতে না পারায় তাঁর অসুস্থ মাকে বাসায় নিয়ে যেতে পারছিলেন না তাঁরা। বিষয়টি জানার পরই হাসপাতালে ছুটে যান কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল আলী এবং চিকিৎসার খরচ পরিশোধে আর্থিক সহায়তা করেন।
এ সময় ভবিষ্যতেও অসুস্থ বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দেন তিনি।