সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইপিইউ সম্মেলন-২০২৬ ও প্রবাসীদের অধিকার নিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমানের বিশেষ সাক্ষাৎকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীমুক্ত ধান সংগ্রহ, তিন জেলায় পাইলট প্রকল্প-খাদ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টার বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করছেন: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান হাসপাতালে অসুস্থ বৃদ্ধার পাশে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী, দিলেন চিকিৎসার আর্থিক সহায়তা ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ

আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

১২ অক্টোবর, ২০২৬ (সোমবার), বাংলাদেশ সচিবালয়, ঢাকা 
আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরাজতিক ফ্লাইট চালুকরন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
সভায় নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুকরনে প্রয়োজনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সভায় দেশী বিদেশী এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারগণ সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার যাত্রায় বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্মিত এই বিমানবন্দরের মাধ্যমে দেশী বিদেশী পর্যটকগণ সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমনে আসতে পারবে।
মন্ত্রী আরো বলেন, কক্সবাজার থেকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সন্নিকটে।

অন্যদিকে, ইউনান একটি স্থলবেষ্টিত প্রদেশ। তাই কক্সবাজার ও কুনমিংয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এছাড়া এয়ার-এশিয়া পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি ফ্লাইট শুরু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসময় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের কক্সবাজার-ব্যাংকক-দুবাই ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেয়ার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।

এর আগে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, রিয়াদে হামলার কারনে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বিমান চলাচলে সাময়িকভাবে বাধার সৃষ্টি হয়েছে। ক্যান্সেল হওয়া ১০ টি ফ্লাইটে ৩৪০০ এর বেশী যাত্রীর চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে যাত্রী ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এটা একটা বৈশ্বিক সংকট। তাই সকলের সহযোগিতায় এই সংকট কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখি। সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দেশী-বিদেশী এয়ারলাইন্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102