রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালাল বিমানবন্দরে ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দ, যাত্রী গ্রেফতার ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খিলক্ষেত থানার ওসি: শরীরে অস্ত্রোপচারের ধকল, তবু ফিরলেন কর্মস্থলে! গাজীপুরে হেমস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমদানিকৃত গমের মান যাচাইয়ে কোনো শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী আফরোজা খানম স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আজ ( শনিবার) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার এর সেবার মান উন্নতকরণ এবং সেবা সম্পর্কে পরামর্শ ও তদারকীকরণ সংক্রান্ত কমিটির ১ম সভায় বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো মানসম্মত সেবা ও আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এর সভাপতিত্বে কমিটির সদস‍্য হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, ইকরামুল বারী টিপু এমপি সভায় অংশ নেন। সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার এর সেবার মান উন্নয়নকল্পে অর্গানোগ্রাম সংশোধনপূর্বক ডাক্তার, নার্সসহ অন্যান্য জনবল বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মেডিকেল সেন্টার এর চিকিৎসা সেবার পরিসরবৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মানের প্রস্তাব করা হয়।

মেডিকেল ইকুইপমেন্টগুলোকে আরো বেশি আধুনিক ও যুগপোযোগী করতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি, আরপিজি, আই সি ইউ সেটাপ সমৃদ্ধ এম্বুলেন্স এবং প্যাথলজি মেশিন আপগ্রেড করার প্রস্তাব করা হয়। এ বিষয়ে বিশেষ অর্থ বরাদ্দের জন্য সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণের বিষয়ে পরামর্শ দেয়া হয়।

সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার হতে রেফারকৃত রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষে পার্শ্ববর্তী প্রসিদ্ধ হাসপাতালগুলোর সাথে এম ও ইউ ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়।

সভায় অতিরিক্ত সচিবসহ ( এফ এ‍ন্ড পি আর) সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102