রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ শাহজালাল বিমানবন্দরে ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দ, যাত্রী গ্রেফতার ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খিলক্ষেত থানার ওসি: শরীরে অস্ত্রোপচারের ধকল, তবু ফিরলেন কর্মস্থলে! গাজীপুরে হেমস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমদানিকৃত গমের মান যাচাইয়ে কোনো শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী আফরোজা খানম স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তরা নিউজ , বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের আগামী কমিটিকে ঘিরে পদপ্রত্যাশী নেতাদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা, দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক সাবেক ছাত্রনেতা গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসার প্রত্যাশা করছেন। তাঁদের মধ্যে আলোচনায় রয়েছেন রবিউল আলম শিবলু, বিল্লাল হোসেন, নাজমুল আহসান সোহেল, সাজ্জাদুল হানিফ, সফিউল আলম প্রিন্স, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন ও হাচান চৌধুরী।

রবিউল আলম শিবলু: তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজিব-আকরাম কমিটির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক। তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাংগঠনিক কার্যক্রম ও কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখায় গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসার প্রত্যাশা করছেন।
বিল্লাল হোসেন: তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক কমিটির ২ নম্বর সদস্য। ছাত্রদল ও যুবদল—উভয় সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁকে আগামী কমিটির গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশীদের একজন হিসেবে সামনে এনেছে।
সফিউল আলম প্রিন্স: সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক। কলেজভিত্তিক ছাত্ররাজনীতি থেকে কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আগামী যুবদল কমিটিতে নেতৃত্বের সুযোগ প্রত্যাশা করছেন তিনিও।

অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন: ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আইন সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহআইন সম্পাদক। ছাত্ররাজনীতির পাশাপাশি আইনবিষয়ক সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে অন্যদের থেকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। যুবদলের আগামী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী এই সাবেক ছাত্রনেতা।
হাচান চৌধুরী: সরকারি তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি। ছাত্ররাজনীতির মাঠ থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা হাচান চৌধুরীও ঢাকা মহানগর উত্তর যুবদলের আগামী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রত্যাশা করছেন।
পদপ্রত্যাশী এই সাত সাবেক ছাত্রনেতার প্রত্যেকেরই রয়েছে নিজস্ব রাজনৈতিক পরিচিতি ও নেতৃত্বের অভিজ্ঞতা। ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার যুবদলের মহানগর উত্তর শাখায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তাঁরা।
তবে আগামী কমিটিতে কে কোন দায়িত্ব পাবেন, তা নির্ভর করবে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত ও সাংগঠনিক মূল্যায়নের ওপর।
ছাত্ররাজনীতির অভিজ্ঞতা, রাজপথের সক্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আগামী নেতৃত্বে কারা জায়গা করে নেবেন—সেই প্রশ্নের উত্তর মিলবে নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে। আপাতত গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রত্যাশায় আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদলের এই সাত সংগঠক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102