রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প: এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠক ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা বর্জ্য ব্যবস্থাপনা ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচিতে এমপি জাহাঙ্গীর নিজ খরচে ৪৬ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম

বর্জ্য ব্যবস্থাপনা ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচিতে এমপি জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঢাকা, ৪ অক্টোবর ২০২৬

 

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন আজ রোববার সকাল ১১টায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ)-এর সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শফিকুর রহমান।

রুয়াপের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রয়োজনীয়তার কথা শোনেন। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আদর্শ আবাসন এলাকা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রুয়াপের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পরে তিনি উত্তরা ১৫নং সেক্টর লেকে স্থানীয় নেতাকর্মীদের চলমান পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102