সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করেন স্পীকার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিতঃ রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮ ‘গণহত্যার বিরুদ্ধে খেলছি’, ইসরায়েল ম্যাচে আইরিশদের যত প্রতিবাদ সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের শুনানি ২৬ অক্টোবর আশুলিয়ায় মাদরাসায় হামলা ও লুটপাটের অভিযোগ

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফডার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে স্থানীয় গাজীপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ধরাভাঙ্গা এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি এলাকায় চন্দ্রিমা হাউজিং এর ৫ম তলা থেকে আসামি মাজেদাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102