রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা

দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে সালমান মুক্তাদির বলেছেন, বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার হাতে। বৃদ্ধ থেকে বাচ্চা, ছেলে থেকে মেয়ে, এমনকি সকল রাজনৈতিক দলের লোকেদের নিরাপত্তার দায়িত্বও আপনার।

আজ রোববার ফেসবুকে এক ভিডিওতে এ কথা বলেছেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর।

তিনি মামলা করেননি বলে স্বরাষ্ট্রমন্ত্রীর করা ‘দাবি’কে নাকচ করে দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনি বলেছেন মামলা দায়ের করা হয় নাই। আপনি খেয়াল করছেন, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আন্ডারে প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অথরিটি, প্রত্যেকটা অ্যাডমিন আপনার এক কল, এক বাটনের আন্ডারে। আপনি জানেনও না যে মামলা দায়ের করা হয়েছে, আপনার কাছে এই আপডেটটা নাই।’

তিনি আরও বলেন, ‘আমি বিএনপির কথা কেন বললাম, চাঁদাবাজির কথা কেন বললাম। আপনি মুচকি যেরকম হাসি দেন, এই মুচকি হাসি দেখে আমারও দিতে ইচ্ছা করছে। দেখেন আমারও হাসি আসে, আপনারও হাসি আসে, আমরা একইরকম হেল্পলেস।’

মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনিও কিছু করতে পারছেন না, আমিও কিন্তু কিছু করতে পারতাম না। আপনিও হেসে হেসে উড়ায়ে দিচ্ছেন, আমিও হেসে হেসে উড়ায়ে দিচ্ছি। এটাই দেশ, এটাই বাংলাদেশ। আপনিও নাগরিক, আমিও নাগরিক, আমরা উভয়েই কিন্তু একেবারে হেল্পলেস সিচুয়েশনে। দেখেন, এই দেশের ক্ষমতাসীন সরকার এখন কে? বিএনপি।’

সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সালাহউদ্দিন আহমেদের বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রশ্ন এইটা না কে কী করছে, আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য আপনার কাছে আসি নাই, আমরা আসছি অ্যাকশনের জন্য।’

তিনি আরও বলেন, ‘আপনাদের থেকে আমি কিচ্ছু চাই না, আমি টাকা-পয়সা চাই না। আমার স্টুডিও বানায় দিতে হবে না, আমি সালমান মুক্তাদির যথেষ্ট স্ট্রং, আমি কারো থেকে ভিক্ষা চাইব না। আমাকে এতগুলো মানুষ ফোন দিচ্ছে এত পলিটিক্যাল পার্টিস থেকে, আমি চাইলে ওদের সাথে গিয়ে এখন বসতে পারতাম। আমি যাচ্ছি না কারণ আমি বাংলাদেশের মানুষের ভরসা ভাঙতে চাই না। আমি এখানে পলিটিক্যাল একটা ইস্যু হইতে চাই না।’

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা চাঁদাবাজির কারণে নয়; রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে দখল-বেদখলের ঘটনায় এ ভাঙচুর হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে এবং আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে, গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102