বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের শিশু জুলিয়া হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে ঘটনার ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মূল আসামিকে না ধরে আমীর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানান আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আমীর হোসেনকে খালাস দিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ২০১৯ সালে ১০ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।

 

মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। আসামি আমীর হোসেন ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। এ সময় আমীর হোসেন জুলিয়াকে অপহরণ করে বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে খালে ফেলে দেন। পরে খালপাড় থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জুলিয়ার পরিবারের পক্ষ থেকে আমীর হোসেনকে আসামি করে মামলা করা হয়। ২০০৮ সালের ২৫ আগস্ট পুলিশি তদন্ত শেষে চার্জশিট জমা দেওয়া হয়। পরের বছর ৮ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102