শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় ‘আলোকিত কুরআন’ কর্মসূচিতে ১৫ শিক্ষার্থীকে কুরআন ও সনদ প্রদান উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি ক্যাকটাস প্রকৃতির অপরুপ সৌন্দর্য ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৬নং সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী।

 

বিক্ষোভ মিছিলটি সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজর থেকে শুরু হয়ে সাহিতপুর বাজার হয়ে কেন্দুয়া-আঠারবাড়ি রাস্তা হয়ে অতিক্রম করে পূনরায় সান্দিকোনা বাজরে গিয়ে শেষ হয় এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ইতিহাসে এমন কোন নজির নেই গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার পূনরায় ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করার। আওয়ামী লীগের উদ্দেশ্য বলেন, আপনারা যারা দেশে আছেন তারা এতো চালাক না, যারা চালাক, চোর, বাটপার তাদেরকে আপনাদের আপা সাথে নিয়ে পালিয়ে গেছে। বিদেশের মাটিতে বসে উসকানি দিয়ে আপনাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। পালিয়ে যাওয়া নেতাদের পরামর্শে যদি কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে পরিণতি ভালো হবে না। বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত যে ধৈর্য্যের পরিচয় দিচ্ছে তা চিন্তা করে দেখুন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসা, বাণিজ্য, চাকরি, কৃষিকাজ সবকিছুই স্বাভাবিকভাবে করে যাচ্ছে এমনকিছু করবেন না যাতে শান্তি পরিবেশ অশান্ত হয়।

 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান ভূইয়া, বিএনপি নেতা ইয়াকুব আলী ভূইয়া জুয়েল, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. আমিরুল হক মল্লিকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102