শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় ‘আলোকিত কুরআন’ কর্মসূচিতে ১৫ শিক্ষার্থীকে কুরআন ও সনদ প্রদান উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি ক্যাকটাস প্রকৃতির অপরুপ সৌন্দর্য ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৭, আহত ৩০

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন ৩০ জনের বেশি।

দেশটির উদ্ধার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা বিলাল ফায়জি জানান, শুক্রবার আফগানিস্তান সীমান্তবর্তী কোহাটের একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে। আহতদের বেশিরভাগই নামাজ আদায় করতে আসা মুসল্লি।

হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছেন, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাদেশিক পুলিশের প্রধান জুলফিকার হামিদ বলেন, বিস্ফোরণের পর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। বিপুলসংখ্যক আহতের চিকিৎসায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকান ও বাড়িঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি মসজিদে ঢুকিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে।

তবে ঘটনাটি এখনো তদন্তাধীন।
এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে মসজিদের ছাদ ধসে পড়েছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে অ্যাম্বুলেন্সে তুলছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102