প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম এই সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে, যেখানে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগাপ্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।