বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা-কোনটি উপকারী? রেকর্ড ভর্তি, শয্যা সংকট, অক্টোবর ঘিরে বড় শঙ্কা

দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে পরিচিতি আরও গভীর হবে বলে আয়োজকরা আশা করছেন। আজকে অভিনয় ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা উপজেলা শিল্পকলা একাডেমি ও দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রভাষক তোবারক হোসেন খোকন, লিপি দেবনাথ, তিথি সাহা, প্রধান শিক্ষক এমদাদ হোসেন চৌধুরী, হীরেন দাস, খাদিজা আক্তার পাপড়ী, সহ: শিক্ষক বিশ্বজিৎ সাহা, রক্তিম সরকার, মো. রফিকুল ইসলাম, শাহীন বেগ সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংগীতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102