মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

টেস্ট থেকে অবসরের ইঙ্গিত স্মিথের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বয়স বাড়লেও পারফরম্যান্সে ততটা ভাটা পড়েনি। তবে সবাইকে বিদায়ের প্রস্তুতি ঠিকই নিতে হয়।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে আসলে সেই ভাবনা আপনা আপনিও মাথায় আসে।
স্টিভেন স্মিথের বেলাতেও যেন ঠিক তাই হয়েছে। নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার। সামনের অ্যাশেজে থাকবেন কি না, তা নিয়ে নিজেই দ্বিধায় রয়েছেন সাবেক অধিনায়ক।

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, ‘সেখানে (আগামী অ্যাশেজে) থাকব কি না, তা নিয়ে নিজেই নিশ্চিত নই। এখন সিরিজ ধরে ধরে ভাবছি, বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে। আমার জন্য ওই সময়টা এখনো অনেক দূরে। ইংল্যান্ডে সিরিজ জেতার স্বাদ পেলে তা ভালোই লাগবে।

তবে এটা সত্যি বাস্তবে হয় কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দ্বিধায় থাকলেও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন স্মিথ। ১২৮ বছর পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরবে। এ জন্য টি-টোয়েন্টি খেলে যেতে চান তিনি। ৩৭ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘এই মুহূর্তে অলিম্পিকই হয়তো একমাত্র জায়গা, যার অংশ হতে চেষ্টা করতে চাই।

ইউরোপিয়ান লিগে খেলার অন্যতম প্রধান কারণও যতটা সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়া।’
খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কি করবেন সেটাও এখনো ঠিক করেননি স্মিথ। তিনি বলেছেন, ‘এখনো ভাবি যে আরো কিছুদিন টি-টোয়েন্টি খেলে যেতে পারব। খেলা ছাড়ার পর আমার ভবিষ্যৎ কী? নিশ্চিত নই, তবে আশা করছি, খেলোয়াড় হিসেবে আরো কিছুটা সময় বাকি আছে। খেলায় অনেক কিছু অর্জন করেছি। গত ১৫ বছর বা তার কাছাকাছি সময়ের এই পথচলাটা দুর্দান্ত ছিল।’

ক্যারিয়ারে ১২৫ টেস্ট খেলেছেন স্মিথ। ৩৭ সেঞ্চুরিতে করেছেন ১০৯২০ রান। আর ৪৫ ফিফটির ক্যারিয়ার গড় ৫৬.০০।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102