শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
তারেক রহমানের খুলনা সফরের দিনেই নগরীতে জোড়া হত্যাকাণ্ড, নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড, শিশু দগ্ধ টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে উত্তরায় ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার অস্ট্রেলিয়া: দশ দিনের বিস্ময়, জ্ঞান ও অনির্বচনীয় স্মৃতি জনস্বার্থে আপসহীন প্রশাসন, খিলক্ষেতে ওরস মাহফিলের অনুমতি নেই মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানিয়ে দিলেন ইশরাক হোসেন মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত সৌদিতে সিনেমার শুটিং করলেই মিলবে ৬০% খরচ ফেরত! হলিউডকে টানতে বড় চমক সৌদি আরবের দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

সংসদে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

দেশের লাইব্রেরি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নে সংস্কৃতি মন্ত্রীর কাছে তিনি এ প্রস্তাব দেন।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মারদিয়া মমতাজ তার প্রশ্নে বলেন, ‘আমরা জানি, গত ফ্যাসিস্ট রেজিমে একটি প্রকল্পের মাধ্যমে সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে দেশের সরকারি বেসরকারি পাঠাগারগুলো এবং প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার স্থাপন করা হয়েছিল। চব্বিশের আগস্টের পর এই নোটিশগুলো সরিয়ে নেওয়া হয় বা শিরোনামগুলো সরিয়ে নেওয়া হয়। কিন্তু পাঠাগারগুলো আগের অবস্থায় আছে।

মন্ত্রীর কাছে আপনার (স্পিকার) মাধ্যমে প্রশ্ন যে, এই লাইব্রেরিগুলোকে যদি সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নারে রূপান্তরিত করা হয়, তাহলে দেশের মানুষের জন্য কল্যাণের কাজ হতে পারে। এ ব্যাপারে কোনো চিন্তা আছে কি না জানতে চাই?’

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘আমাদের জাতীয় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত অনেক পাবলিক লাইব্রেরি রয়েছে। সংসদ সদস্য যে লাইব্রেরির কথাগুলো বললেন, আমরা অবশ্যই এগুলোকে আমাদের আওতায় নেব। উনি একটি তালিকা করে আমাদের দিতে পারেন, আমরা আলোচনা করে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102