শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তানযীমুল উম্মাহয় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত আফতাবনগর প্রকল্পের ভিতরে ২১ কোটি টাকার সরকারি জমি উদ্ধার মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো লাশ উদ্ধার পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

তানযীমুল উম্মাহয় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা ডিবেটিং ক্লাব আয়োজিত আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব-২০২৬-এর জুনিয়র গ্রুপের ফাইনাল পর্ব।

ফাইনাল বিতর্কের বিষয় ছিল— ‘এ সংসদ মনে করে, পারিবারিক শিক্ষাই ইসলামিক মূল্যবোধের ভিত্তি।’ বিতর্কে সরকারি দলে অংশ নেয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। অপরদিকে বিরোধী দলের প্রতিনিধিত্ব করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।

ফাইনাল পর্বে দুই দলের বিতার্কিকদের যুক্তিনির্ভর বক্তব্য, পাল্টা যুক্তি, সাবলীল উপস্থাপনা ও বাকশৈলীতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। বিতার্কিকরা পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে প্রস্তাবটির যৌক্তিকতা ব্যাখ্যা করার পাশাপাশি প্রতিপক্ষের বক্তব্যের কঠোর জবাব দেন।
পারিবারিক পরিবেশে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব, সন্তানদের মূল্যবোধ গঠনে অভিভাবকদের ভূমিকা এবং ইসলামিক আদর্শ চর্চায় পরিবারের প্রভাব নিয়ে সরকারি দলের বিতার্কিকরা বক্তব্য দেন। অন্যদিকে বিরোধী দল পারিবারিক শিক্ষার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশের ভূমিকার বিষয়টি তুলে ধরে প্রস্তাবের বিরোধিতা করে।
শেষ পর্যন্ত দুই দলের তুমুল তর্ক-বিতর্ক ও যুক্তি-খণ্ডনের পর প্রস্তাবনাটি সংসদে গৃহীত হয়নি।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সুন্দরভাবে মতামত প্রকাশের দক্ষতা গড়ে তুলতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102