শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বামনাটেকে উঠান বৈঠক, উপস্থিত ছিলেন চান মিয়া ব্যাপারী ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে উত্তরা মডেল থানায় জামায়াতের বিক্ষোভ মিছিল তানযীমুল উম্মাহয় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত আফতাবনগর প্রকল্পের ভিতরে ২১ কোটি টাকার সরকারি জমি উদ্ধার মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো লাশ উদ্ধার পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে উত্তরা মডেল থানায় জামায়াতের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার আহ্বান

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬:
১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে রাজধানীর উত্তরা এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মিছিলটি উত্তরা সেক্টর-৭ থেকে শুরু হয়ে রাজলক্ষ্মীতে গিয়ে শেষ হয়। মিছিলে উত্তরা মডেল থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরা সদস্য ও উত্তরা মডেল থানা আমীর অ্যাডভোকেট মো. ইব্রাহীম খলিল। এ সময় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি বদিউজ্জামান বকুল, নায়েবে আমীর হারুন অর রশিদ তারেক, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, থানার বায়তুলমাল সম্পাদক সাদেকুর রহমান, যুব সম্পাদক আতিয়ার রহমান আতিক, প্রচার ও মিডিয়া সম্পাদক রাজিবুল হাসান নাঈম, অফিস সম্পাদক মহিউদ্দিনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ও নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. ইব্রাহীম খলিল বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষ বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ নানা ধরনের জনদুর্ভোগের মধ্যে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। জনগণের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণআন্দোলনে মানুষের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা। সেই প্রত্যাশা পূরণে জনগণের দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

মিছিল শেষে নেতৃবৃন্দ লংমার্চ সফল করার জন্য নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সাধারণ মানুষের কাছে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102