বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে কেন্দুয়ায় বিএনপির আনন্দ র‍্যালি কেন্দুয়ায় ৪০ শতক কৃষিজমি জোরপূর্বক দখলের অভিযোগ গাজীপুরে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইরানের আরো একটি আনন্দ আয়োজনে বিষাদের কান্না লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে মদনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিয়ম মেনে ব্যানার স্থাপন ও অপসারণে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএনসিসি প্রশাসক তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, নগদ ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১২, টানা ষষ্ঠ দিনেও চলছে হামলা

গাজীপুরে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর পুবাইলে নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামের উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাপ্তি মল্লিক পূজা পুবাইলের ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা।

সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসলের পর নিজ কক্ষে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ডাকাডাকি করলে সাড়া দেননি তিনি। সন্দেহ হলে তার ভাই অন্য কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।

দরজা খুলে উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে সাংসারিক হতাশার কথা বলা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102