গাজীপুর মহানগরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়।
আহত নূরুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসক নূরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে নূরুল ইসলামকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন,
এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে ওই অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়ি ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।