শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি ক্যাকটাস প্রকৃতির অপরুপ সৌন্দর্য ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী ইউসুফ হাসান নওশাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই গ্রামের কৃষক মেহেদী হাসানের ছোট ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, শিশু নওশাদের বাবা সকালে নিজ কাজে বাড়ির বাহিরে যান। ঘরে ওই শিশুর মা কাজে ব্যস্ত। এ সময় শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। দীর্ঘ সময় পর হঠাৎ নওশাদকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার মা। পরে আশপাশের স্বজনরা খোঁজে বের হন। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যেতে পারে সন্দেহে বাড়ির পূর্ব পাশের একটি পুকুরে নেমে খোঁজ করেন সবাই। খোঁজাখুঁজির একপর্যায়ে চাচার পায়ে শিশুটির মরদেহ বাঁধলে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির স্বজন মিজানুর রহমান বলেন, আমি ধানক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ তাদের বাড়িতে চিৎকার শুনে যাই। গিয়ে শুনি নওশাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে সবাই পুকুরে নেমে খুঁজতে থাকি। পরে সেখানেই পানির নিচে নওশাদকে পাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত অবস্থায় পাই।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102