সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক কিশোর গ্যাংয়ের মূল হোতাকে তার তিন সহযোগীসহ গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক কিশোর গ্যাংয়ের মূল হোতাকে তার তিন সহযোগীসহ গ্রেফতার এবং তাদের নিকট হতে নগদ ১০ লক্ষ টাকা ও গাড়ী উদ্ধার করেন উত্তরা পশ্চিম থানা পুলিশ

ইং ৩০-০৮-২০২৬ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ আবু সাঈদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিএনএস সেন্টারের সামনে হতে কিশোর গ্যাংয়ের মূল হোতা আসামী ০১। সাকিব হাসান সানি @ পিচ্চি সানি @ ছোট্ট সানি (২৩), ঠিকানা-বাসা নং-১৯৪, গোয়ালটেক কবরস্থানের পাশে টিনশেড বাড়ী কোর্টবাড়ী গোয়ালটেক), থানা- দক্ষিণখান, জেলা-ঢাকাকে তার সহযোগী আসামী ০২। মোঃ সাইফুল ইসলাম (২০), পিতা-আলামিন সরকার, মাতা-সাফিয়া বেগম, সাং-ইউসুবপুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, এ/পি-মিলনের বাড়ীর ভাড়াটিয়া, ফায়দাবাদ গোয়ালটেক, থানা-দক্ষিণখান, ঢাকা, ০৩। নয়ন হোসেন আবির (২৯), পিতা-আব্দুল রাজ্জাক, মাতা-ছালেমা বেগম, সাং-বরখাপন, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-আব্দুল্লাহপুর শিকদার বাড়ী, থানা-উত্তরা পূর্ব, ঢাকা, ০৪। মোঃ মেহেদী হাসান ওরফে শাওন (২৮), পিতা-জহিরুল ইসলাম, মাতা-লিজা, সাং-দিয়াকান্দি, থানা-মনোহরদি, জেলা-নরসিংদী, এ/পি-রহিম এর বাড়ী, হায়দারাবাদ, থানা-পূবাইল, গাজীপুর ‘দের গ্রেফতার করেন।

আসামীদের হেফাজত হতে নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ও তাদের ব্যবহৃত হোন্ডা সিভিক (Honda Civic) গাড়ী উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছেন বলে জানান

উত্তরা পশ্চিম থানার মোহাম্মদ খালিদ মুনসুর

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)

অফিসার ইনচার্জ উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকা

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102