গ্রীষ্মের দলবদলে ডেডলাইন শেষের দিকে। আক্রমণভাগ শক্তিশালী করতে আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দলে নেওয়ার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাস্পিয়ন আর্সেনাল।
একই সময়ে ক্লাবের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যাওয়ার অনুমতি দিয়েছে গানার্সরা।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়, আর্সেনাল এভারটনেরফরোয়ার্ড ইলিমান এনদিয়েকে দলে নেওয়ার কথা ভাবছে । শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটিও তার প্রতি আগ্রহী।
আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডকে দলে ভেতাতে আর্সেনাল বড় আর্থিক প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে।
আতলেতিকো মাদ্রিদ তাকে বার্সেলোনার কাছে বিক্রি করতে অনিচ্ছুক হওয়ায় গানার্সদের জন্য এই চুক্তি সম্পন্ন করার সুযোগ আরও বেড়েছে।