মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আইপিইউ সম্মেলন-২০২৬ ও প্রবাসীদের অধিকার নিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমানের বিশেষ সাক্ষাৎকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীমুক্ত ধান সংগ্রহ, তিন জেলায় পাইলট প্রকল্প-খাদ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টার বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করছেন: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান হাসপাতালে অসুস্থ বৃদ্ধার পাশে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী, দিলেন চিকিৎসার আর্থিক সহায়তা ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ

টঙ্গীতে বিপুল মাদক জব্দ, গ্রেপ্তার ১১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে চার মামলার আসামি ও ওয়ান্টভুক্ত শীর্ষ মাদক কারবারি মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৪)-সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ এই তথ্য জানায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান। গ্রেপ্তার মিজান হাজী মাজার এলাকার আতাব উদ্দিন ওরফে জানু মিয়ার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে পরিচালতি এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি হেরোইন, দুই হাজার পাঁচ শ পিস ইয়াবা ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার এসআই সাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ‘বিশেষ অভিযান-৮১’ চলাকালে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে টঙ্গী বাটা গেট সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম গেটের সামনে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা, ১টি দ্রুত বিচার আইনের মামলা এবং ১টি অন্যান্য মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। একই অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরো ১০জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আসামির কাছ থেকে উদ্ধার হওয়া এক কেজি হেরোইন যার মূল্য কোটি টাকা এবং ২৫০০ পিছ ইয়াবা উদ্ধার হয়েছে। একই সময় আরো ১০জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102