শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু প্রয়োজন ফুরিয়েছে, এখন আমি জামিন চাই না জামায়াতের তুলনায় আ. লীগের অপরাধ লঘুই বলা যায় : রাশেদ খাঁন দলবদলের শেষ সময়ে আলভারেজকে নিতে জোর চেষ্টা আর্সেনালের টঙ্গীতে বিপুল মাদক জব্দ, গ্রেপ্তার ১১ আলোচনায় ফেরা সম্ভব, তবে তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল : ইরান পুলিশের ব্যাখ্যায় অসংগতি দেখছে আইন ও সালিশ কেন্দ্র উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া খিলক্ষেতে ২০০ টাকায় থাকার সুযোগ, জানেন না অনেক প্রবাসী পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষায় বিজিএমইএ’তে `আনএমপ্লয়েড ওয়ার্কার্স প্রটেকশন প্রোগ্রাম’

জামায়াতের তুলনায় আ. লীগের অপরাধ লঘুই বলা যায় : রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জামায়াত বিগত ১৬ বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি বলেন, সেই হিসেবে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়।

শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো।

তিনি লেখেন, সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে আওয়ামীলীগসহ নামবে জামায়া। তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪ এর গণঅভ্যুত্থানে ১৪০০ এর অধিক শহীদ, ৩০০০০ আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই না।

জামায়াতে ১৯৭১-এ এর চেয়ে বেশি রক্ত ঝরিয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, এজন্য জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়, তা না হলে ২৪ এর গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর দমন করেনি, এ কথা বলে কীভাবে?

শেষে তিনি লেখেন, সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে? প্রতিদানস্বরূপ আওয়ামী লীগের অপরাধকে নরমালাইজ করতে তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়ছেন। আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছে নাহিদ ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102