বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

লন্ডনে আর্জেন্টাইন তারকার ‘গোপন বৈঠক’, ১২০ মিলিয়নে দলবদলের ইঙ্গিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ম্যানচেস্টার সিটি ছেড়ে গত মৌসুমে মাদ্রিদে পাড়ি জমানো হুলিয়ান আলভারেজ কি আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন? উত্তরটা ইতিবাচক হওয়ার সম্ভাবনা দিন দিন জোরালো হচ্ছে। অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ডেরায় ভেড়াতে রীতিমতো অলআউট অভিযানে নেমেছে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।

ইতালিয়ান দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক নিকোলো শিরার দাবি, গত বৃহস্পতিবার লন্ডনে অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে এক গোপন বৈঠকে বসেছিলেন আলভারেজ। সেখানে ব্লুজদের পক্ষ থেকে তার সামনে সম্ভাব্য চুক্তির নানা শর্ত তুলে ধরা হয়। একই টেবিলে সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসনকে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে মাদ্রিদে উড়িয়ে নেওয়া নিয়েও নাকি দর-কষাকষি করেছে অ্যাতলেতিকো।

দলবদল নিয়ে নাটকীয়তা মোড় নিয়েছে আরও গভীরে।

ট্রান্সফার প্ল্যাটফর্ম ‘টপস্কিলস স্পোর্টস ইউকে’ জানিয়েছে, চেলসির দুই শীর্ষ হর্তাকর্তা টড বোহলি ও বেহদাদ এগবালি সরাসরি উড়াল দিয়েছেন স্পেনে। সেখানে অ্যাতলেতিকোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে টেবিলে বসে চুক্তিটি দ্রুত শেষ করার চেষ্টা করছেন তারা।
তবে এই মেগা ডিলের মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছে ট্রান্সফার ফি। শুরুতে আলভারেজের গায়ে ১৫০ মিলিয়ন ইউরোর ট্যাগ লাগিয়েছিল অ্যাতলেতিকো।

তবে চেলসির আগ্রাসী মনভাব দেখে তা কিছুটা কমিয়ে ১২০ মিলিয়ন ইউরোতে (প্রায় ১,৫৮০ কোটি টাকা) নামাতে রাজি হয়েছে স্প্যানিশ ক্লাবটি। চেলসি এখন এমন এক অর্থপ্রদান কাঠামো বা কিস্তির হিসেব দাঁড় করানোর চেষ্টা করছে, যা দুই পক্ষকেই সন্তুষ্ট রাখতে পারে।
আলভারেজের ওপর চোখ রয়েছে লন্ডনের আরেক ক্লাব আর্সেনালেরও। কিন্তু সরাসরি নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে তারকা ফুটবলার বিক্রি করতে নারাজ অ্যাতলেতিকো। অন্যদিকে, বার্সেলোনা আর্থিক টানাপোড়েনে থাকায় তাদের কোনো প্রস্তাব আমলে নিচ্ছে না মাদ্রিদের ক্লাবটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102