সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ শাহজালাল বিমানবন্দরে ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দ, যাত্রী গ্রেফতার ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খিলক্ষেত থানার ওসি: শরীরে অস্ত্রোপচারের ধকল, তবু ফিরলেন কর্মস্থলে! গাজীপুরে হেমস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমদানিকৃত গমের মান যাচাইয়ে কোনো শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী আফরোজা খানম স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছোট ভাইকে হত্যার পর মরদেহ গুমচেষ্টার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে জাকির নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই মো. শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় জাকিরের মৃত্যু হলেও দীর্ঘ সময় বিষয়টি পুলিশকে না জানিয়ে গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়ার নবী মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের প্রাথমিক তথ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় জাকিরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থলে তার শরীরে আঘাতের বিভিন্ন চিহ্ন পাওয়া যায়।

এর মধ্যে মাথার পেছনে ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝ বরাবর কাটা জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আঘাতে জাকির অচেতন হয়ে পড়ার পরও তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়নি। পরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্থানীয় চৌকিদার মোকলেসকে বিষয়টি জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল তৈরির কার্যক্রম শুরু করেন।

পুলিশ জানায়, জাকির মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার বিরোধের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ঘটনার দিন মাদক কারবার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের বড় ভাই মো. শাকিল কাকিয়ারচর পশ্চিমপাড়ার আইয়ুব আলীর ছেলে। জাকিরকে মারধরের ঘটনায় শাকিলের সঙ্গে আরো কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরেজীত বড়ুয়া জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102