রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত রবিবার (২৩ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রমনা বিভাগে ১৩৭, লালবাগ বিভাগে ১৯৭, মতিঝিল বিভাগে ৩০২ ও ওয়ারী বিভাগে ১৭৮টি মামলা হয়েছে। অন্যদিকে, তেজগাঁও বিভাগে ৩৫৭, মিরপুর বিভাগে ৩৩৬, উত্তরা বিভাগে ৪৫৪ ও গুলশান বিভাগে ১৮৩টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানে ৫০৬টি গাড়ি ডাম্পিং ও ৩১১টি গাড়ি রেকার করা হয়েছে।