বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার। তেজগাঁও শান্তা টাওয়ার সিটি ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আজমান আব্দুল্লাহ বলেন, ওই ব্যক্তি রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, যতটুকু জানতে পেরেছি স্থানীয়রা পিকআপ ভ্যানটিকে আটক করেছে।

মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। নিহতের ছোট ভাই রাফিজ খান জানান, তার ভাই সিটি ব্যাংকে কর্মরত। শনিবার ছুটি থাকলেও তিনি বাইরে কাজ করে বিকালে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় খবর পান তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ভোলা চরফ্যাশন উপজেলার স্কুল শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে ইব্রাহিম। বর্তমানে খিলক্ষেত নিকুঞ্জ-২ এর একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102