সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

রোগীদের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির বিআর-৩৭৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়লে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।

নিহতদের বেশির ভাগই বাসের যাত্রী। দুর্ঘটনায় ট্রাকচালকও নিহত হয়েছেন।

বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের এবং রোগীদের পারানার রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছিল।
দুর্ঘটনার পর ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উদ্ধার ও তদন্তকাজের কারণে মহাসড়কটি বন্ধ রাখা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102