শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান

ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। উজান থেকে নদীর স্রোতের সঙ্গে ভেসে এসে মরদেহটি নদীর একটি বাঁকে আটকা পড়ে।

শিশুটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর হলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102