বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে ঘেরাও কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর উত্তরায় মালিকের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে ছাঁটাইকৃত শ্রমিকরা উত্তরায় জড়ো হয়ে তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ, চাকরিতে পুনর্বহাল এবং শ্রমিকদের ওপর অন্যায়ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কাজ থেকে ছাঁটাই করার পরও তাদের পাওনা বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধ করা হয়নি। বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তারা কার্যকর সমাধান পাননি। ফলে বাধ্য হয়ে মালিকের বাসভবন ঘেরাও করে কর্মসূচি পালন করছেন তারা।

শ্রমিকরা বলেন, বকেয়া বেতন না পাওয়ায় অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। দ্রুত তাদের পাওনা পরিশোধ এবং চাকরিতে পুনর্বহাল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরার ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের দাবি, মালিকপক্ষ দ্রুত আলোচনায় বসে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও পুনর্বহালের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেবে। অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102