সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের আয়ারল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি রাজবাড়ী প্রধান ডাকঘর থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আতঙ্কে গ্রাহকরা চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা : বস্ত্র ও পাটমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে ‘লেখালেখির কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত কার্গো খালাসে অত্যাধুনিক প্রযুক্তি এভিয়েশন খাতে আনবে নতুন মাত্রা উত্তরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্যের ৪০ টাকায় গাছের মেলা

আয়ারল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আয়ারল্যান্ডের কাউন্টি কিলডেয়ারে এম৯ মোটরওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৫ কিশোর নিহত হয়েছে। এতে দুর্ঘটনার শিকার আরেকটি গাড়ির একই পরিবারের তিন বোন ও এক ভাই গুরুতর আহত হয়েছে।

ডাবলিন বিমানবন্দরে যাচ্ছিল পরিবারটি। গত রবিবার কাউন্টি কিলডেয়ারের মুনের কাছে এম৯ মোটরওয়ের উত্তরমুখী লেনে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, সড়কের উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা বিএমডব্লিউর সাথে হুন্ডাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

আইরিশ পুলিশ জানিয়েছে, নিহত কিশোররা তথাকথিত ‘লাকি ডিপ’ নামক চোর ও অপরাধচক্রের সঙ্গে জড়িত ছিল।

আহত ত্রিশোর্ধ্ব দুই বোনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিশোর্ধ্ব আরেক বোন ও তার সাত বছর বয়সী সন্তানও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

তারা যে হুন্দাই গাড়িটিতে ভ্রমণ করছিলেন, সেটি মোটরওয়েতে সঠিক দিকেই চলছিল। পারিবারিক একটি বিয়েতে যোগ দিতে ব্রিটেনে যাওয়ার জন্য ডাবলিন বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

ঘটনাস্থল থেকে নিহত কিশোরদের মরদেহ উদ্ধার করে স্থানীয় নাস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে ময়নাতদন্ত করা হবে।

আইরিশ পুলিশ জানিয়েছে, তারা গাড়িটির বিপজ্জনক গতিবিধি সম্পর্কে অবগত ছিল, তবে দুর্ঘটনার সময় তারা গাড়িটিকে তাড়া করছিল না। ঘটনার বিষয়ে ওমবাডসম্যানের পুলিশ তদন্ত করছে।

তদন্তকারীরা জানিয়েছেন, মোটরওয়েতে প্রবেশের আগে এই কিশোররা আথি এবং কার্লো এলাকায় বেশ কয়েকটি চুরির চেষ্টায় অংশ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102