রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ঢাকায় বৃষ্টি ঝরবে কি না, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি ঝরবে কি না, তা জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি বলছে, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃদ্ধি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102