শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদ খোকন। অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাঁকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ঐতিহাসিক ‘বড় বাড়ি’ (রাজবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সদস্য ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

নাম প্রকাশের অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা অভিযোগ করেন, এই হামলায় নেতৃত্ব দিয়েছেন নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ এবং বিএনপি কর্মী মো. বিল্লাল ও মো. মোর্শেদ।

তবে অভিযোগ অস্বীকার করে ইয়াছিন মাহমুদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন বলেন, ‘এর সঙ্গে আমাদের দলীয় কোনো সম্পৃক্ততা নেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102