শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওরা ১৫ জন মিইল্যা আমার বাপেরে কুপাইছে, আমরা ২ ভাই ওরে কুপাইছি’ যুক্তরাজ্যকে এখন ইসলামিক প্রজাতন্ত্র বলা যায়: নেতানিয়াহু ১৫ আগস্ট ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা দক্ষিণখান ফায়দাবাদ এলাকার কৃতি সন্তান শেখ আব্দুল্লাহ রাসেল আর নেই  দুদিনের সফরে আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী জেমসের ইউরোপ ট্যুরে আইয়ুব বাচ্চুকে স্মরণ যশোরে মর্মান্তিক ঘটনা, পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর বাংলাদেশের চাপে ‘নার্ভাস’ অস্ট্রেলিয়া, সতর্কবার্তা পন্টিংয়ের ২৫০ দিন ধরে সাগরে মার্কিন রণতরী, খাবার সংকট ও মানসিক চাপে নাবিকরা

কটিয়াদীতে তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান চন্দন। তিনি বলেন, তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে আজ কটিয়াদীবাসীর জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের দিন। প্রিয় নেতাকে বরণ করে নিতে পুরো উপজেলা ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি বলেন, এই আনন্দ মিছিল শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি কটিয়াদীর মানুষের দীর্ঘদিনের ভালোবাসা, আবেগ ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ।
তারেক রহমানের আগমন কটিয়াদী-পাকুন্দিয়ার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নুরুজ্জামান চন্দন।
এদিকে দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। এ সময় তিনি বলেন, “একটি গাছ, একটি প্রাণ; সবুজ দেশ আমাদের আমানত।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কটিয়াদীকে একটি আধুনিক, মডেল ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন জালালকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নুরুজ্জামান চন্দন। তিনি বলেন, সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই কটিয়াদী-পাকুন্দিয়ায় তারেক রহমানের আগমনের ব্যবস্থা করায় সংসদ সদস্যের প্রতি কটিয়াদীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102