বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি চাঁদপুরে মায়ের সামনে গাছে বেঁধে ছেলেকে মারধর, আটক ১ স্বামীর দাফনের ৬ ঘণ্টার পর স্ত্রীরও মৃত্যু কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১ নারী আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা নোবেল যদি ম্যান্ডেলার গণতন্ত্রের স্বীকৃতি হয়, খালেদা জিয়া’র কেন নন? আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী

কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১ নারী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩৬ ঘণ্টা আটকে থাকা ৩২ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ড্যানিয়েলা লার্গো নামের ওই নারীকে পেরেইরা শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করেন দমকলকর্মীরা।

তাকে উদ্ধারে প্রায় ১০ ঘণ্টা ধরে অভিযান চালাতে হয়। চারটি ভারী কংক্রিটের পাটাতন তার পথ আটকে রেখেছিল। সেগুলোর নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে শেষ পর্যন্ত লার্গোর কাছে পৌঁছান উদ্ধারকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।

পরে একটি ছোট ক্যামেরার সাহায্যে ধ্বংসস্তূপের নিচে লার্গোর অবস্থান শনাক্ত করা হয়। তবে তাকে বের করে আনা সহজ ছিল না। চারটি ভারী কংক্রিটের পাটাতন সরাসরি তার কাছে যাওয়ার পথ আটকে রেখেছিল। এ কারণে উদ্ধারকর্মীরা দুটি সুড়ঙ্গ খনন করেন।

স্থানীয় দমকলকর্মীদের পাশাপাশি রাজধানী বোগোতা থেকে আসা উদ্ধারকর্মীরাও অভিযানে যোগ দেন। জাতীয় পুলিশ বাহিনীর দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও সেখানে কাজ করেন। ওপর দিক থেকে খনন করা একটি সুড়ঙ্গ দিয়ে লার্গোর কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। পরে নিচের দিক থেকে খনন করা দ্বিতীয় সুড়ঙ্গ দিয়ে তাকে বের করে আনা হয়।

লার্গোর উদ্ধারের খবরকে স্বাগত জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এটিকে ‘আশায় ভরিয়ে দেওয়া খবর’ বলে উল্লেখ করেন। লার্গোর মা বার্তা সংস্থা এএফপিকে জানান, ভূমিকম্পের পর স্থানীয় এক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচ থেকে তার মেয়ের সাহায্যের জন্য চিৎকার শুনেছিলেন। সেই খবরের ভিত্তিতেই উদ্ধারকর্মীরা সেখানে অভিযান শুরু করেন। তিনি বলেন, লার্গোর ১২ বছর বয়সী ছেলে বাড়িতে তার জন্য অপেক্ষা করছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৬৫ জন মারা গেছেন। আরও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। দেশটির কফি উৎপাদনকারী অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পেরেইরায় অন্তত ৭৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতের সংখ্যার দিক থেকে এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কালি শহরে। সেখানে ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলম্বিয়ার রাজধানী শহরগুলোর সংগঠন আসোকাপিতালেস এসব তথ্য জানিয়েছে। পেরেইরায় অন্তত ৯২টি ভবন ধসে পড়েছে। আরও ১৫ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে জানা গেছে। এ ছাড়া ৩৭ জন নিখোঁজ রয়েছেন।

কলম্বিয়ার তৃতীয় সর্বাধিক জনসংখ্যার শহর কালিতেও বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত শহরটিতে ২০০ জনের বেশি মানুষ বিভিন্ন স্থানে আটকে ছিলেন বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরটির মেয়র রাতে কারফিউ জারি করেন। তিনি জানান, কালির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাবাহিনীর সদস্যরা টহল দেবেন। মেয়র বলেন, উদ্ধারকাজ নিরাপদভাবে চালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচ থেকে আরো মানুষকে জীবিত উদ্ধারের আশা এখনো রয়েছে। আটকে থাকা মানুষদের বের করে আনতে সবাই সর্বোচ্চ চেষ্টা করবে। এখন পর্যন্ত কালিতে ৮৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। আন্তর্জাতিক সময় অনুযায়ী তখন দুপুর ১২টা ৩৪ মিনিট। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। তবে এর কম্পন কলম্বিয়ার বিশাল এলাকাজুড়ে অনুভূত হয়। উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা ভূমিকম্প মাপার যন্ত্রগুলোতে ৯০ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত কম্পন রেকর্ড করা হয়েছে। মূল ভূমিকম্পের পরও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর থেকে ১০০টির বেশি আফটার শক হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102