বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩টি মনোনয়নপত্র ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে এডাস্টের ডকুফিল্ম ‘কাগজের মানুষ’ প্রদর্শিত শ্যামলীতে টিনশেড ঘরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের আরেকটি মনোনয়নপত্র জমা দিল জামায়াত আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ নোয়াখালীতে মাদকের ডাল নয়, শেকড় উপড়ে ফেলা হবে: ডিআইজি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে এডাস্টের ডকুফিল্ম ‘কাগজের মানুষ’ প্রদর্শিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন ২০২৬-এ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে নির্মিত বাংলাদেশের সাংবাদিকদের জীবনীভিত্তিক ডকুফিল্ম সিরিজ ‘কাগজের মানুষ’ প্রদর্শিত হয়েছে।

গত ৯ থেকে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল—“সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা।”

সম্মেলনে এডাস্টের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটনের নির্বাহী প্রযোজনায় এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ফরহাদ আলমের গবেষণা পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত বাংলাদেশের প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিকদের জীবন ও কর্মভিত্তিক ডকুফিল্ম সিরিজ ‘কাগজের মানুষ’ প্রদর্শন করা হয়।

এ সময় গবেষণা পরিকল্পনাকারী ও নির্মাতা ফরহাদ আলম তাঁর বক্তব্যে ‘কাগজের মানুষ’ ডকুফিল্ম সিরিজের বিষয়বস্তু ওপর আলোকপাত করেন।

সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের অংশগ্রহণকারী প্রতিনিধিরা ডকুফিল্ম সিরিজটি নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। তাঁদের আলোচনায় ‘কাগজের মানুষ’-এর বিষয়বস্তু, নির্মাণশৈলী এবং সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এর গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। আন্তর্জাতিক এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে ‘কাগজের মানুষ’ ডকুফিল্ম সিরিজটি বিশ্বপরিসরে ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হয়।

অনুষ্ঠানে এডাস্টের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জোবায়ের আহমেদ পেপার পেজেন্ট করেন এবং প্রভাষক কেয়া বোস প্যানেলিস্ট হিসাবে আলোকপাত করেন।

বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন, সংগ্রাম ও পেশাগত অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নির্মিত হচ্ছে ‘কাগজের মানুষ’ ডকুফিল্ম সিরিজ। আন্তর্জাতিক এ সম্মেলনে ডকুফিল্মটির প্রদর্শনী বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস ও গণমাধ্যমচর্চাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে আদিবাসী ভাষার সাংবাদিকতা, সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102