বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন

এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে

প্রতি বছরের ন্যায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে।

রাজধানীর উত্তরার উত্তরখানে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১১১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

পাসের হার শতভাগ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তির হার ৫৩.১৫ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৩ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৮ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

এই অভাবনীয় সাফল্যে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উচ্ছ্বাসে মেতে ওঠে কৃতী শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ মহোদয়কে সাথে নিয়ে এই সাফল্য উদযাপনে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। সন্তানদের সাফল্যে আনন্দে উদ্ভাসিত অভিভাবকগণ বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ এবং অধ্যক্ষসহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই অনন্য অর্জন ও অগ্রযাত্রার পেছনে যিনি মূল অনুপ্রেরণা, যাঁর দুরদর্শী ভাবনা ও শিক্ষানুরাগী মন নিয়ে স্বপ্ন বুনে চলেছেন উত্তরখানবাসী-তিনি বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এনামুল হাসান খান (সিআইপি) মহোদয়।

এই প্রতিষ্ঠানটি ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উত্তরা শিক্ষাজোনে শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৬ সালে উত্তরা শিক্ষাজোনে জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান- জনাব সৈয়দা শায়লা শারমিন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102