সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উত্তরা ১৩ নং সেক্টরে ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে গতকাল ০৮.০৮.২০২৬ সকাল থেকে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় ।
 এই অভিযানের শুভ উদ্বোধন করেন: সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী
ও সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ দুলাল উদ্দিন, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক জনাব মাজহারুল কবির বায়েজীদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জনাবা সাহিনা রহমান পপি,  অর্থ সম্পাদক জনাব এড: কাজী মুশাররফ হোসেন,  দপ্তর সম্পাদক ইঞ্জি. লুৎফুল কবির বকুল, পার্ক ও পরিবেশ বিষয়ক: ইঞ্জি. মুহাম্মদ জালাল উদ্দিন খান, নির্বাহী সদস্যবৃন্দ: মোঃ আলী আশরাফ মোল্লা, ওমর ফারুক, ইঞ্জি. মুহাম্মদ আখের আলী, মোঃ ফিরোজ আলম গোলদার, মোঃ সেলিম উদ্দিন, হাজী সৈয়দ মোঃ শাহিন এবং সোসাইটির কর্মচারীবৃন্দ।
অভিযান চলমান রয়েছে। সেক্টরের সকল রোড শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তারা ।
সভাপতি  দেলোয়ার হোসেন পাটোয়ারী বলেন,
আসুন সবাই মিলে সুন্দর ও পরিচ্ছন্ন সেক্টর গড়ে তুলি। আমরাও নিজ নিজ বাসার সামনে পরিষ্কার রাখি।
আমাদের সেক্টর,পরিস্কার – পরিচ্ছন্নতা রাখা আমাদেরই দায়িত্ব।
 উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102