শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস ৫৩ নং ওয়ার্ডের সড়কে নেমপ্লেট স্থাপনের উদ্যোগ চান মিয়া ব্যাপারীর ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জামালপুর কমিউটার’ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শেষ হলে উভয়মুখী ট্রেন চলাচল শুরু হয়।

এ ঘটনায় কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে শিবগঞ্জ রোড রেলক্রসিংসংলগ্ন এলাকায় পৌঁছালে বিকট শব্দ হয়। এ সময় ইঞ্জিনের ঠিক পেছনের একটি পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, ট্রেনটির গতি কম থাকায় দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে বিভিন্ন স্টেশনে ঢাকাগামী ও ময়মনসিংহগামী কয়েকটি আন্তঃনগর ও লোকাল ট্রেন আটকা পড়ে। সাপ্তাহিক ছুটির দিনে আকস্মিক এ বিপর্যয়ে শত শত যাত্রী মাঝপথে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লাগে। বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়।

এদিকে, চলন্ত ট্রেনের চারটি বগি কিভাবে ও কেন লাইনচ্যুত হলো, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102