বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ১৩জন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১।

১। পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলছে। দালালদের দৌরাত্ম থেকে সাধারণ মানুষকে পরিত্রান দিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ আগস্ট ২০২৬ তারিখ ১১:০০ ঘটিকা হতে ১২:৪৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদ, র‌্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক পেনাল কোড ১৬০ এর ১৮৮ ধারা মোতাবেক পাসপোর্ট অফিসের সামনে হতে দালাল চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ ফেরদাউস (২৩)’কে ০৭ দিন, ২) মোঃ আরিফ হোসেন (৪০)’কে ০৭ দিন, ৩) অনিক রহমান পরশ (রকি) (২০)’কে ১০ দিন, ৪) মোঃ ইউসুফ (২১)’কে ১০ দিন, ৫) মোঃ রহিদুল ইসলাম (২৩)’কে ১০ দিন, ৬) মোঃ হানিফ (৪২)’কে ২০ দিন, ৭) মোঃ খোরশেদ আলম (৪০)’কে ১৫ দিন, ৮) মোঃ রাসেল মিয়া (৪৯)’কে ১৫ দিন, ৯) মোঃ জুয়েল রানা (৩২)’কে ০৫ দিন, ১০) মোঃ ইসমাইল হোসেন (২৪)’কে ১০ দিন, ১১) মোঃ মমিন (২২)’কে ২০ দিন, ১২) শ্রাবনী আক্তার অনু (২৩)’কে ১০ দিন এবং ১৩) মোঃ ওমর সানি (৩২)’কে ১০ দিনের সাজা প্রদান করা হয়।

৩। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ১২জন পুরুষকে কেন্দ্রীয় করাগার কেরানীগঞ্জ ও ১জন নারী সদস্যকে কাশিমপুর কারাগার গাজীপুরে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102