সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদ হওয়া ৯২ জনের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স (JRA)। ২০২৪ সালের ৭ ডিসেম্বর উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ এ তালিকা প্রকাশ করেন।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ৯২ শহীদের মধ্যে রয়েছেন:

  • ২৫ জন শিক্ষার্থী
  • ১৯ জন চাকরিজীবী
  • ১০ জন ব্যবসায়ী
  • ৫ জন গাড়ি বা রিকশাচালক
  • ২ জন মসজিদের ইমাম
  • ১ জন চিকিৎসক
  • ১১ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি
  • অন্যান্য পেশার ১৯ জন

এছাড়া জানানো হয়, শহীদদের মধ্যে:

  • ১৮ জুলাই: ২০ জন
  • ১৯ জুলাই: ২২ জন
  • ৪ আগস্ট: ৭ জন
  • ৫ আগস্ট: ৪২ জন
  • ৭ আগস্ট: ১ জন শহীদ হন। তবে এই তালিকা আরও বাড়তে পারে।এ সময় উত্তরায় শহীদ পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতির ব্যর্থতা হবে।

    তারা আরও বলেন, শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে চিরকাল স্মরণীয় করে রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102