মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মিসরের সুয়েজ শহরের কাছে সোমবার (৩ জুন) ভোরে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩ টার কিছু পর সুয়েজ শহরের প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার দেশজুড়ে জরুরি সেবা প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন। অ্যাম্বুলেন্স সেবাকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।
পাশাপাশি মানুষকে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ ভবনে না ঢোকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102