রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

মেয়ের সামনেই বাবাকে হত্যা,প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলম প্রকাশ দিদারকে (৪৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি মডেল থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এর আগে রবিবার (২ আগস্ট) রাত ১২টার দিকে রাজধানী ঢাকার কেরানিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পূর্ব দেওয়াননগর এলাকার হামিদ আলী বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ঢাকার উল্লেখিত স্থানে বিশেষ অভিযান চালিয়ে নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে ১০ জুলাই সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়ার নুরুল ইসলামের ছেলে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক নুরুল আজিম প্রকাশ আজম (৪০) তার বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে গেলে দুই ব্যক্তির সাথে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আজমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত আজমের স্ত্রী রাজু আকতার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মো. দিদারুল আলম প্রকাশ দিদার ওই মামলার প্রধান আসামি ছিলেন। মামলা দায়েরের পর থেকে তিনি এতদিন আত্নগোপনে ছিলেন।

এর আগে হাটহাজারী ও নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামি মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (৩০) ও মো. আলী আকবরকে (৫৫) গ্রেপ্তার করেছিল পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102