রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও দলটির আসলে কিছুই করার মুরোদ নেই। সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে। ৫ আগস্ট ঘিরে পুলিশ তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। আলাদা কোনো নির্দেশনা নেই।

তিনি আরো বলেন, দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এ জন্য শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন আমিরাতের আদালত, বাংলাদেশ সরকার তার জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে।

সাম্প্রতিক বোমা আতঙ্ক নিয়ে প্রশ্নে মন্ত্রী বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কি না, তা দেখা হচ্ছে। বোমা বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সতর্ক। তবে উগ্রবাদী গোষ্ঠী মাঝে মাঝেই তৎপরতা দেখায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102