রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬

হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১ আগস্ট, ২০২৬

 হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর বক্তব্য

‘অসহায় মানুষের পাশে হ্যাপিন্যাস ফর অল’—এই স্লোগানকে সামনে রেখে মানবিক সংগঠন হ্যাপিন্যাস ফর অল তাদের প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন করেছে।

শনিবার রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির দুই দশকের মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রের মাধ্যমে দুর্যোগ, মানবিক সংকট এবং বিভিন্ন দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগ তুলে ধরে।

এ সময় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি সংগঠনটির দীর্ঘ পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় বক্তারা বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে হ্যাপিন্যাস ফর অল।

উত্তর নিউজ প্রতিবেদক,
আরিফ

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102